বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবীতে ॥ ৎহবিগঞ্জে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড পরিবর্তন সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন না করায় হবিগঞ্জে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি হবিগঞ্জ জেলা শাখা।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলায় অস্থায়ী মঞ্চে অবস্থান করে এই কর্মবিরতি পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির সকল কর্মচারী। তাদের দাবী না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচী চলবে বলে জানান। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতি গভীর শ্রদ্ধা রেখে উক্ত দিবস সমূহে কর্মসুচি স্থগিত থাকবে।
কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন বাকাসস এর হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফি উদ্দিন, মহিলা সম্পাদিকা সোমাইয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন- দীর্ঘদিন যাবৎ বাকাসস কেন্দ্রীয় কমিটি কর্তৃক পদ-পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবী বাস্তবায়নে আন্দোলন সংগ্রামের ফলে প্রধানমন্ত্রী বিগত ২৪/০১/২০২১ইং তারিখে নীতিগত অনুমোদন প্রদান করেন। এরই প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০/০৬/২০২১ইং তারিখের ২৪০নং স্মারকে প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রণালয়ে প্রেরণ করেন। কিন্তু এ প্রস্তাব অদ্য পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীগণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com