বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গত শনিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন কোর্ট-এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়। জাকজমকপূর্ণ খেলায় বিজয়ী হয় পুলিশ লাইন্স-২ (জেলা পুলিশ স্পেশাল টীম) ও রানার্সআপ হয় পুলিশ লাইন্স-১ দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী মিসেস তাহেরা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, মাধবপুর সার্কেল অফিসার মহসীন আল মুরাদ, বাহুবল সার্কেল অফিসার আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com