বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আব্দুল হামিদ চৌধুরীর ঈসালায়ে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল রবিবার সকাল ১০ টার সময় নবীগঞ্জ বিলপাড়ে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর মাজার শরীফের মোতাওয়াল্লী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ চৌধুরীর ঈসালায়ে সওয়াব মাহফিল চৌকি বিলপাড়ে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর মাজার সংলগ্ন সাকির মোহাম্মদ লাখেরাজ খানেবাড়ীতে অবস্থিত আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, ধুলচাতল আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াস উদ্দিন ভূইয়া, বিলপাড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী তালুকদার, হযরত মাওলানা ক্বারী মুজিবুর রহমান তাউস, চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম ক্বারী আলামিন মিয়া, ইসমত আহমদ, ক্বারী মতলব উল্লাহ, হাফেজ ক্বারী মতলব উল্লাহ, হাফেজ নোমান মিয়া, হাফেজ শাহজাহান সিদ্দিকী, হাফেজ মান্না আহমেদ, হাফেজ তারেক মিয়া, মোতাহের চৌধুরী, এনায়েত উল্লাহ তারেক, গোলাম রহমান বজলু, আব্দুর রহিম, জাপা নেতা ফরিদ মিয়া, মাজার কমিটির সভাপতি মাহতাব উদ্দিন, মাজার কমিটির সেক্রেটারী, মাজার মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার, মাসুক চৌধুরী, মোকারিম চৌধুরী. সুরুজ আলী, সেলিম আহমেদ ইব্রাহিম, মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্র হাফেজ মিজানুর রহমান মিজান, হাফেজ ফেরদৌস, হাফেজ আলামিন মিয়া, হাফেজ শাহীন মিয়া, হাফেজ আব্দুল আজিজ, হাফেজ রংগু মিয়া, আবু সায়েম, মুবশ্বির আলী, মোজাহিদ আলী প্রমুখ। উক্ত মাহফিল পরিচালনা করেন ধুলচাতল জামে মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী আব্দুন নূর সাহেব ও স্মৃতিচারণমূলক আলোচনা করেন অত্র এলাকার প্রবীণ মুরুব্বী হযরত মাওলানা হাফেজ এখলাছুর রহমান খান। তিনি উল্লেখ করেন মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর সাহসী ভূমিকায় পবিত্র মাজার প্রাঙ্গন থেকে অইসলামিক কার্যকলাপ বন্ধ হয়েছে। এছাড়াও তিনি অসংখ্য গরীব লোকদের চক্ষু বিনামূল্যে অপারেশন করে তাহাদের অন্ধকার চোখে আলো ফিরিয়েছেন, শীতে গরীব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন, রাস্তাঘাট নির্মাণে ও মসজিদ মাদ্রাসায় অর্থসহ জায়গা দান করেছেন। পরিশেষে দোয়া ও শিরনী বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com