বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ট্রাককে বিআরটিসি বাসের ধাক্কা ॥ এক শ্রমিক নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচরে বিআরটিসি বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৫ শ্রমিক। হাইওয়ে পুলিশ ট্রাক ও বাস আটক করেছে। নিহত শ্রমিক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আদিপুর গ্রামের বাছির আলীর পুত্র। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ পল্লী বিদুৎ এর খুঁটি ঠেলা গাড়ি দিয়ে ট্রাকে উঠাচ্ছিল কিছু শ্রমিক। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস নং-(ঢাকা মেট্রো ট-২২-৯০৬৩) দ্রুত গতিতে এলে বিদুৎ এর খুঁটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার নামের ওই শ্রমিক নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। বাস ও ট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ছাড়া আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পর ১ ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com