শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ধুলিয়াখালে চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় মামলা

  • আপডেট টাইম সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে আনাচে কানাচে লাইসেন্স বিহীন ভাঙ্গারী দোকান গড়ে উঠেছে। আর এসব দোকানে চোরাইকৃত মালামাল ক্রয় বিক্রয়ের অভিযোগ দীর্ঘদিনের। গত ২৬ ফেব্রুয়ারি (শনিবার) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই উৎসব কর্মকার ও শুভ্রসহ একদল পুলিশ শহরতলীর ধুলিয়াখাল তেমুনিয়ার ভাঙ্গারী ব্যবসায়ী ও কাঠমিস্ত্রি আব্দাল মিয়ার দোকান ও বাসায় সাড়াশি অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার চোরাইকৃত মালামাল জব্দ করা হয়। এ সময় ওই চক্রের সদস্য আব্দাল মিয়া পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মাঝে রয়েছে বিভিন্ন সরকারি অফিস আদালতের লোহা ও কাঠের আসবাবপত্র, বাসা বাড়ি ও অফিসের পানির মোটর, পুরাতন বাইস সাইকেল, টিউবওয়েল, ড্রামসহ লোহা জাতীয় দ্রব্য। গতকাল রবিবার বিকেলে সদর থানার এসআই উৎসব কর্মকার বাদি হয়ে আব্দাল মিয়াসহ বেশ কয়েকজনকে আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন। তবে পুলিশ জানায়, আব্দালসহ তার অন্য সহযোগীদের অচিরেই ধরা হবে। আর এসব ভাঙ্গারি ব্যবসায়ীদেরও নজরদারিতে রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com