বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে সড়ক ডাকাতির ঘটনায় জুয়েল মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে এলাকার চিহ্নিত ও কুখ্যাত ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) দিবাগত রাতে বানিয়াচং থানার ওসি এমরান হোসেনের দিকনির্দেশনায় থানার এসআই (নিরস্ত্র) শামছুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, এএসআই সাদ্দাম হোসেন ও এএসআই তোহার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বানিয়াচং নতুন বাজার থেকে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতরা করা হয়। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, গত ২০ফেব্রুয়ারি রাত ২টার দিকে বানিয়াচং হবিগঞ্জ রোডের শুটকি নামক স্থানে একটি ডাকাতি সংগঠিত হয়। ডাকাতারা হবিগঞ্জ চৌধুরী বাজারের আলু ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার ম্যানেজার বিক্রম শুক্লবৈদ্যকে মাধর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। মামলা দায়ের করা পর অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ডাকাতা জুয়েলের বিরুদ্ধে বানিয়াচং থানায় আরো একাধিক ডাকাতি মামলা রয়েছে। বুধবার দুপুরে ডাকাত জুয়েল কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com