শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে কলেজ ছাত্র জামিল খুনের পলাতক আসামি মনির গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৪ বছর পলাতক থাকার পর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের মৃত্যু মাওলানা মস্তফা আহমেদ এর পুত্র কলেজ ছাত্র জামিল আহমেদ এর খুনের মামলার অন্যতম পলাতক আসামী মনির মিয়াকে গ্রেফতার করেছে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোক্তাদির হোসেন পিপিএম জানান, মামলাটি প্রথমে নবীগঞ্জ থানা পুলিশ তদন্ত করছিল। পরবর্তীতে ডিবি তদন্ত করে সর্বশেষে মামলাটি সিআইডি হবিগঞ্জ তদন্ত করছে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মনির মিয়াকে আমরা গ্রেফতার করি। তার বাড়ী উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর এলাকা থেকে। ২০১৭ সালের ১ এপ্রিল ঘটনার দিন মংলাপুর নিজ বাড়িতে জামিল সহ পরিবারের সবার ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা। এ সময় জামিলকে রুম থেকে বের করে ওঠানে এনে কুপিয়ে হত্যা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com