শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) নাজমুল হাসান। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাহবুবুল আলম এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী। বক্তারা উক্ত মহিলা সমাবেশে শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারে সাফল্যসমূহের উপর আলোকপাত করেন। নারীর ক্ষমতায়নে প্রতিটি নারীকে দক্ষতার সাথে নিজেকে গড়ে তোলার আহবান জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com