রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হযরত আলী (রাঃ) এতিম পুনর্বাসন ও হাফিজিয়া মাদ্রাসার হিফজ সম্পন্ন করা ৪ জন ছাত্রকে পাগড়ি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমনের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার স্বার্থে বন্ধ রাখা আলেয়া-জাহির ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন প্রতিযোগিতা এ পরিস্থিতির পর অব্যাহত থাকবে হবে বলে জানালেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে হযরত আলী (রাঃ) এতিম পুনর্বাসন ও হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দী উপলে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান। এ সময় এমপি আবু জাহির বলেন, পবিত্র কোরআনে হাফেজগণকে উৎসাহী করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালে এই প্রতিযোগিতাটি চালু করেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সেটি বন্ধ রাখা হয়েছিল। এ পরিস্থিতি থেকে উত্তোরণের পর পুনরায় প্রতিযোগিতাটি অব্যাহত রাখব ইনশাল্লাহ। তিনি বলেন, আমি আমার বেতন-ভাতার আয় থেকে এই প্রতিযোগিতাটির আয়োজন করেছিলাম। প্রথম পুরস্কার বিজয়ীকে আমরা পবিত্র ওমরাহ পালনে পাঠিয়েছিলাম। শুধু এই প্রতিযোগিতাই নয়; কোরআনে হাফেজগণকে সকল ক্ষেত্রেই সহযোগিতা অব্যাহত রাখব। এ সময় তিনি সহীহ-শুদ্ধভাবে শিক্ষার্থীদেরকে কোরআন শিক্ষা দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। এ সময় সদ্য হিফজ সম্পন্ন করা চারজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা শ্রমিকলীগ ও রিচি ইশানকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মো: আরব আলী, হযরত আলী (রাঃ) এতিম পূনর্বাসন ও হাফিজিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠাতা উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ, অগ্নিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আরব আলী, গ্রাম পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জিতু মিয়া, রিচি যুবসংঘের সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া, এনএসআইয়ের সাবেক সহকারি পরিচালক মোঃ আব্দুল মোছাব্বির, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আলমগীর হোসাইন সাইফী, মাওলানা শাহ আলম জিহাদী ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন খান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com