নবীগঞ্জ ব্যুরো চীফ ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংবদ্ধ চক্রের সদস্য ৫ চোরকে গ্রেফতার করেছেন নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি মিশুক গাড়ীর ব্যাটারী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত চোরদের মধ্যে ২ জন রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদসহ একদল পুলিশ উপজেলার দূলর্ভপুর ও রুস্তমপুর এলাকায় অভিযান পরচালনা করে দূলর্ভপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আর্জি উদ্দিন(৩২), মৃত আকরম উল্লার ছেলে আব্দুস শহীদ (৩৫), লেবু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫), মৌলভীবাজারের আথানগিরী এলাকার রহমত উল্লার ছেলে আব্দুল বাছিত (৪৫), বরগুনা জেলার লতাবাড়িয়া (মোল্লা বাড়ী) এলাকার মজিদ উল্লার ছেলে আব্দুর রহিম কালা (২৮)। এ সময় তাদের হেফাজতে থাকা মিশুকগাড়ীর ৫টি চোরাই ব্যাটারী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। তাদেরকে রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করলে ধৃত আব্দুস শহীদ ও আব্দুর রহিম কালা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন। বাকী আসামীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।