বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৩০ কেজি গাঁজা ও গাড়িসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ৩০ কেজি গাঁজা ও পিকআপসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এএসপি আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ১৩ ফেব্রুয়ারি রবিবার সকালে অভিযান চালিয়ে চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের উত্তর ঘন শ্যামপুর গ্রামের পেশাদার মাদক বিক্রেতা মৃত মিন্নত আলী মীরের পুত্র মোঃ শিমু মীর (৩৫) কে গ্রেফতার করে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আসামি দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিশেষ কৌশলে পিকআপ ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। তার নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র‌্যাব জানায়, আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সাম্প্রতিকসময়ে ছিনতাই, মাদক ব্যবসায়ী ও নৃশংসতম অপরাধসমূহ নিয়ে র‌্যাব সর্বাধিক গুরুত্বের সাথে কাজ করে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com