বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করোনা টিকার বুস্টার ডোজ নিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে বুস্টার ডোজ নেন এমপি আবু জাহির। তিনি এর আগে এস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দুই ডোজ টিকা নিয়েছিলেন। এরপর ফাইজারের তৃতীয় ডোজ নিলেন তিনি।
জানা গেছে, গত বছরের ৭ ফেব্রুয়ারি এমপি আবু জাহির করোনা টিকার প্রথম ডোজ ও নির্দিষ্ট সময় পর ২য় ডোজ নিয়েছিলেন। শনিবার বুস্টার ডোজ গ্রহণের সময় তিনি জেলায় টিকাপ্রদান কর্মসূচির খোঁজ খবর নেন এবং সকলকে টিকা গ্রহনে উদ্বুদ্ধ করার জন্য দায়িত্বরতদের নির্দেশনা দেন। এ সময় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যন্ত জেলার ২৩ হাজার ৪০৮ জন নারী-পুরুষ বুস্টার ডোজ নিয়েছেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com