বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে শ্বশুর বাড়িতে গিয়ে গালিগালাজ করায় জামাতাকে প্রহার

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে শ্বশুর বাড়িতে গিয়ে গালিগালাজ করার অভিযোগে এক জামাতাকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোশাহিদ মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জালালাবাদ গ্রামের সুন্দর আলীর পুত্র। গত শনিবার রাতে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে তার শ্বশুর বাড়িতে সে বেড়াতে যায়। রবিবার সকালে শ্বশুর বাড়ির লোকজনকে গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com