সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রায়েছ চৌধুরীর মুক্তির দাবীতে নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির আন্দোলনের দাবীতে গ্রেফতারকৃত নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সদস্য সচিব মোঃ রায়েছ চৌধুরীর মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার ও বিশ্বরোডে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
বিকাল বিকালে বিক্ষোভ মিছিল শেষে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মনিরুল ইসলামের সভাপতিত্বে শাহ্ সিকান্দার এলিম এর পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ অনতিবিলম্বে রায়েছ চৌধুরী সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি জানান। উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম আহমেদ, যুগ্ম আহবায়ক রেদোয়ান চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল তালুকদার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী খোকন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আলমগীর হোসেন, জিয়াউল ইসলাম, ইদ্রিস মিয়া, ইসলাম উদ্দিন, ছাত্রদল নেতা, রুমান আহমেদ, আলামিন চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ তানভির, ফয়ছল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিহাদ মিয়া, সদস্য হোসাইন মিয়া,তারেকুল ইসলাম, মহন মিয়া, নাঈম শেখ, জাশেদ মিয়া, আলি আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com