মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জে ২৫ জন অসহায় নারী পুরুষের মাঝে নগদ অনুদান বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ২৫ জন অসহায় নারী-পুরুষদের মাঝে নগদ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান প্রদান করে উপজেলা সমাজসেবা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুর্শেদা আক্তার মনি। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মুক্তা আক্তার, ইউপি চেয়ারম্যান হুসাইন আদিম মোঃ জজ মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী ও সমাজসেবা অফিসের মাঠকর্মী দীলিপ কৈরী। পরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে নগদ ৪ হাজার টাকা করে ২৫ জন ১ লক্ষ টাকার সহায়তা অনুদান প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com