বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জিকে গউছ ও জালাল আহমেদসহ সকল বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি, কে গউছ ও হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ সকল বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ ফ্রেরুয়ারী সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ ও পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল এর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমদ সুমন, সিনিয়র সদস্য মীর জাহান মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন মাখন, সিনিয়র সদস্য আঙ্গুর মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, সদস্য কপিল মিয়া, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, সদস্য কাজল মিয়া, মামুন মিয়া, সুমন আহমেদ, যুবদল নেতা রুবেল মিয়া মুসা আহমেদ, তারেক মিয়া, মোহন, সাবের মিয়া, ছাত্রদল নেতা মোঃ আলাল মিয়া প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ বলেন, গৃহবন্দী থাকা অবস্থায় আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ক্যানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কর্তৃক” মাদার অব ডেমোক্রেসি” ভূষিত করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সেই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করণ ও মুক্তির দাবী জানাচ্ছি। সাম্প্রতি সময়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তিনি আরো বলেন, প্রিয় হবিগঞ্জবাসী জানেন গত ২২ ডিসেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের নির্বিচারে গুলি বর্ষন আর কাদানো গ্যাস ও টিয়ারসেলের গুলিতে আমাদের নিরস্ত্র নেতাকর্মীরা কিভাবে আহত হয়েছিলেন। অনেকের চোখও হারাতে হয়েছে পুলিশের গুলিতে। এরপর মিথ্যা একটি মামলা দেয় পুলিশ। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে হবিগঞ্জে যখন আবার জামিন আবেদন করা হয়। তখন ফরমায়েশী আদেশে আমাদের নেতা আলহাজ্ব জি কে গউছ, জালাল আহমেদসহ দলের ৪০ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। প্রতিবাদ সমাবেশ তিনি সকল রাজবন্দীদের উপর পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com