বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রায়েছ চৌধুরী-এমরান ও তোষারসহ ৪০ নেতাকর্মীর মুক্তির দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সদস্য সচিব রায়েছ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক এমরান এবং জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল আহাদ তোষারসহ বিএনপি পরিবারের ৪০ নেতা-কর্মীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের উদ্যোগে যুবদল নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে ও ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাইমিন ইসলামের পরিচালনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলটি স্থানীয় ইমামবাড়ি বাজার পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতৃবৃন্দরা ওই এলাকায় এক পথসভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য জসীম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল তালুকদার, যুব নেতা সেলিম আহমদ, শমসের উদ্দিন, ছাত্রদল নেতা মোজাহিদ, ফরহাদ, নয়ন, হৃদয়, শাকিল, জায়েদ, ইসলাম উদ্দিন, মাছুম, খালেদ ও জুয়েল প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com