বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ইটভাটায় শিশু শ্রমিক ২শ ইট কাটার মজুরি ৫ টাকা

  • আপডেট টাইম সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন ইটভাটায় কাজ করছে শিশু শ্রমিক। কোনো কোনো ইট ভাটায় শিশুদের দিয়ে ভারি কাজ করানোর অভিযোগ পওয়া গেছে। এই শিশু শ্রমিকদের দেওয়া হচ্ছে না ন্যায্য মজুরি। ২ শত ইট ঘুড়িয়ে দিয়ে পারিশ্রমিক হিসেবে পাচ্ছে মাত্র ৫ টাকা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার প্রায় সব’কটি ইটে ভাটায় কাজে ব্যস্ত দেখা যায়। কাজে ব্যস্ত শিশু শ্রমিকদের অধিকাংশর বয়স ৮/১৫ বছরের মধ্যে। পারিবারিক অস্বচ্ছলতার কারণটাই ইটের ভাটায় বাধ্য হয়েই কোমল শিশুরা কাজ করছে।
ইট ভাটায় কাজে ব্যস্ত শিশু শ্রমিক সুমনের সাথে কথা বললে, কাজ করে যে ট্যাহা পাই তা আমার আব্বার কাছে দেই। এসময় কাজ করতে আসা আরো শ্রমিকরা বলে, রোদে ইট শুকানোর জন্য ইটের ২ পাশ ঘুড়িয়ে দিতে হয়। কাদা মাটি দিয়ে ইট তৈরি ও ইট শুকানোর কাজ করে। আর ২শত কাঁচ ইট তৈরী পর্যন্ত পারিশ্রমিক পায় ৫ টাকা।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহানের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে সব ইটের ভাটায় সাংবিধানিক অধিকার আইন অমান্য করে বাচ্চা শিশুদের দিয়ে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত অভিযান শুরু হবে এবং আইনানুগ ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com