বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাঘের শীতে আষাঢ়ের বৃষ্টি ॥ জনজীবনে স্থবিরতা

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই হবিগঞ্জ জেলায় কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মাঘের শীতে দিনব্যাপী এ রকম বৃষ্টির কারণে বোঝার উপায় নেই এটা শীতকাল নাকি বর্ষাকাল। মাঘের শীতে আষাঢ়ের মতো এমন টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। যেভাবে শ্রাবণের মতো বর্ষণ হচ্ছে তাতে আলু, পেঁয়াজ, সরিষা, কলাইসহ তৈলজাতীয় শস্যের ক্ষতি হবে এবং সবজি চাষিরাও ক্ষতির মুখে পড়বে। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিপাকে পড়েন দিনমজুর রিকশাচালক, অটোচালক, ভ্যানচালকনহ নি¤œআয়ের মানুষরা। মহাসড়কেও স্বাভাবিকের চেয়ে যানবাহন চলেছে কম। বাড়ছে শীতও। ব্যাটারিচালিত অটোরিকশাচালক জামাল মিয়া বলেন, বৃষ্টির মধ্যেই অটো নিয়ে বের হয়েছিলাম। যাত্রী নাই কিন্তু রাস্তায় যানবাহন ও মানুষ দুটোই কম তাই চলে যাচ্ছি। দিনমজুর ছমেদ আলী বলেন, রোপা আমনের ভরা মৌসুমে কাজে যেতে পারলাম না। মাঘ মাসে এমন বৃষ্টি কোনোদিন দেহি নাই। বৃষ্টি কয়দিন থাহে তা আল্লাই জানে। কৃষক রফিক বলেন, দুই চারদিন এ রকম বৃষ্টি থাকলে সরিষা, কলাই, আলু, পেঁয়াজের মতো ফসলের ক্ষতি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com