বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ পত্রের হকার ও এতিমদের মাঝে লেপ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংবাদ পত্র হকার ও এতিমদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুুপুর ২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়। প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস বখ্ত জালাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এতে উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর ও দৈনিক হবিগঞ্জের জননী’র ভারপ্রাপ্ত সম্পাদক ফজলে রাব্বী রাসেল প্রমূখ। পরে শতাধিক সংবাদ পত্র হকার ও এতিমদের মাঝে লেপ তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মানবিক কাজ মানুষকে প্রশংসিত করে তুলে। সুনাম অর্জন করতে হলে ভালো কাজে ভূমিকা রাখা দরকার। বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মানবিক কাজে নিয়োজিত। সংগঠনটি বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com