মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে শান্তিপূর্ণ ভোট ॥ ফিঙ্গার প্রিন্ট জটিলতায় অনেক ভোটার ভোট দিতে না পেরে ফিরেছেন বিফল হয়ে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৬ বা পড়া হয়েছে

নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে ॥ বাহুবলে শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রথম বারের মতো ইভিএম মেশিনে সম্পন্ন হওয়া নির্বাচনে ফিঙ্গারপ্রিন্ট জটিলতার কারণে অনেকেই ভোট দিতে না পেরে ব্যর্থ মনোরথে ঘরে ফিরে গেছেন। বিশেষ করে অধিকাংশ বয়ষ্ক, অসুস্থ ও শ্রমজীবী ভোটারের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। গতকাল সোমবার উপজেলার ৭ ইউনিয়নের ৭৬ কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০২ এবং সাধারণ সদস্য পদে ৩২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, ছেলের কোলে চড়ে ভোট কেন্দ্রে হাসিমুখে প্রবেশ করছেন কানু চন্দ্র শীলের অসুস্থ স্ত্রী রিনা রানী চন্দ। কিছুক্ষণের মধ্যেই ছেলের কোলে চড়েই মলিন মুখে বের হয়ে আসেন তিনি। জিজ্ঞাস করতেই ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “মেশিন ভালা না, ভোট নেয় না! ভোট দিতাম পারলাম না। অসুইখ্যা মানুষ, জীবনে আর ভোট কেন্দ্রে আইতাম পরমু কী না কইতাম পারি না। শেষ ভোট দিতাম পারলাম না।” একই কেন্দ্রে কথা হয়, জান্নাত তামান্না নামে এক টিনএজ ভোটারের সাথে। তিনি মিষ্টি হেঁসে বলেন, “ইভিএম-এ ভোট কত মজা। টিপ, সই, সিলের ঝক্কি-ঝামেলা নাই।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com