বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে চুরি দমনে পুলিশের টহল জোরদার ॥ সন্দেহজনক ৯ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ছিচকে চুরি বৃদ্ধি পাওয়ায় সদর থানার পক্ষ থেকে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গত শনিবার রাত ১২টার পরে সন্দেহজনক ঘুরাফেরার অভিযোগে বিভিন্ন এলাকা থেকে ৯ জন কে আটক করা হয়। সদর থানার ওসি মাসুক আলী জানান, রাত ১২টার পর প্রয়োজন ছাড়া রাস্তায় ঘুরাফেরা না করতে তিনি অনুরোধ করেন। বিশেষ প্রয়োজনে বের হলে সন্তোষজনক জবাবসহ প্রমাণাদি সাথে রাখার পরামর্শ দেন তিনি। সম্প্রতি শহরে চুরি বৃদ্ধি পাওয়ায় সদর থানা পুলিশ রাতে শহরের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করেছে। সন্দেহজনক কাউকে দেখা গেলে সদর থানায় খবর দেয়ার জন্য অনুরোধ করেন। আটকৃতরা হল, বানিয়াচং জাতুকর্ণপাড়ার আশিক মিয়া (২০), দোয়াখানি গ্রামের মিঠু আহমেদ, ফয়ছল গোপ (২০), চৌধুরীপাড়ার নয়ন সরকার (২৪), মহিতোষ (২২), অনন্তপুরের জুলহাস মিয়া (২১), নোয়াহাটির বাধন সরকার (২৩) ও সুমন দাস (৩০)। গতকাল রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com