মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে চোরাই কাঠসহ আটক ২ ॥ ৪৫ ঘনফুট কাঠ জব্দ

  • আপডেট টাইম রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় কবিলাশপুরে একটি গাড়ী ভর্তি ৪৫ ঘনফুট চাপালিশ কাঠসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগ। আটককৃতরা হলেন, চুনারুঘাট আইতন এলাকার আব্দুল মালেক (৩৫) ও পাকুড়িয়া এলাকার হাফিজুর রহমান (৩০)। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে তাদেরকে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, শুক্রবার গভীর রাতে বনকর্মীরা জানতে পারেন গাছ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: খলিলুর রহমানের নেতৃত্বে বিট কর্মকর্তা মোহাম্মদ আলী সহ একদল বনকর্মী কবিলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫ ঘনফুট ৪১ টুকরো টাস্কো গাড়ী ভর্তি চাপালিশ কাঠসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বন আইনে তাদের বিরুদ্ধে রেমা বনবিট কর্মকর্তা বাদী হয়ে মামলা রুজু করেছে। এ তথ্য সন্ধ্যা সাড়ে ৬টায় নিশ্চিত করে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: খলিলুর রহমান জানান, রেমা বনবিটের কবিলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই কাঠসহ দুই কারবারিকে আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে কর্তনকৃত চাপালিশ ৪১ টুকরো ৪৫ ঘনফুট গাড়ী ভর্তি কাঠ উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, বনজদ্রব্য ধ্বংসকারী ও গাছ চোর চক্রের বিরুদ্ধে বনবিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com