বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের পুটিজুরী ইউনিয়নে জনমতে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সুজন

  • আপডেট টাইম শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদ নিবার্চনে জনমতে অনেকটাই এগিয়ে আছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার খুর্শেদ আলম সুজন। সরেজমিনে গিয়ে ও নিবার্চনী বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে এমনটাই গুঞ্জন শোনা গেছে। নিবার্চনী এলাকা ঘুরে ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আগামী ৩১ জানুয়ারী বাহুবল উপজেলার ২ন পুটিজুরী ইউনিয়নসহ ৭টি ইউনিয়ন পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুটিজুরী ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৪ জন। প্রার্থীরা হচ্ছেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার খুর্শেদ আলম সুজন (ঘোড়া), আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মদ্দুত আলী (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঈনুল ইসলাম আরিফ (চশমা) ও ফয়জুল করিম ফয়েজ (আনারস প্রতীক)। এর মধ্যে গত ইউপি নিবার্চনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও থেমে থাকেননি ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার খুর্শেদ আলম সুজন। গত ইউপি নিবার্চনে পরাজিত হওয়ার পরের দিন থেকে তিনি ইউনিয়নের গ্রামে গ্রামে উন্নয়ন, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে নিয়মিত অনুদানসহ বিভিন্ন সামাজিক কর্মকা-ে ভুমিকা রেখেছেন। শুধু তাই নয়, গ্রামে গ্রামে নবীন-প্রবীণদের নিয়ে আলোচনা সভাসহ ঘুরেছেন মানুষের কাছে। বিশেষ করে, তরুণ সমাজসেবক খন্দকার খুর্শেদ আলম সুজন মহামারী করোনা কালীন সময়ে অত্র ইউনিয়নের প্রতিটি সহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন বিনা মূল্যে খাদ্য সহায়তা। এই জন্য তিনি সকলের কাছে গরীবের বন্ধু খন্দকার সুজন হিসাবে পরিচিতি লাভ করেন। নিঃস্বার্থভাবে তাদের বিপদে-আপদে ও বিভিন্ন সমস্যায় দিন-রাত পাশে দাঁড়িয়েছেন ওই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার খুর্শেদ আলম সুজন। এসব কারণে সাধারণ লোকজনের ভালবাসায় তিনি জন মতে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন বাজারের চায়ের দোকানসহ সর্বত্র ভোটারদের মাঝে তার গুঞ্জন শোনা যাচ্ছে। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার খুর্শেদ আলম সুজন বলেন, মানুষের ভালবাসার টানেই এবারের নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জনগণ ভোট দিতে পারলে আমি নিবার্চিত হবো। আর আমি নিবার্চিত হলে সকল উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাদক, সন্ত্রাস মুক্ত, একটি উন্নত মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলব-ইনশা আল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com