বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাইকপাড়ায় মর্ডান বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিরতিহীন ও ঢাকাগামী চেয়ারকোচের প্রতিযোগিতার কারণে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। ইতোপূর্বে অনেকেই মৃত্যুবরণ করেছে। তারপরও থেমে নেই তাদের এসব কান্ড। গতকাল বুধবার রাত ৯টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া এলাকায় ঢাকাগামী মর্ডান বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য যাত্রীরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও আহত হয়েছেন ১০ জন। সকলকেই ফায়ার সার্ভিস উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয়রা জানান, ওই সময় হবিগঞ্জগামী ও শায়েস্তাগঞ্জগামী মর্ডান পরিবহনের দুইটি বাসের সংঘর্ষ হয়। বিকট শব্দে লোকজন সেখানে ছুটে যান। এ সময় ঘণ্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com