বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে গাঁজাসহ চোরাকারবারি ছাত্তার আটক ॥ ৯টি গরু উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৫৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা ১৯৭২ পিলার ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে ১০কেজি ভারতীয় গাঁজা সহ কুখ্যাত চোরাকারবারি আঃ ছাত্তার (৪৫)কে আটক করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়ন গুইবিল বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোস্তফা কামাল জানান, বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৫টায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে ওই স্থানে অভিযান চালান গুইবিল বিওপির একদল বিজিবি। এ সময় ছাত্তার ভারত থেকে মাদক নিয়ে আসার সময় বিজিবির জোয়ানরা তাকে ঘিরে ফেলে ১০ কেজি গাঁজা সহ আটক করে। ছাত্তারের বিরুদ্ধে বিজিবির দেওয়া একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত ছাত্তার চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের কনা মিয়ার পুত্র। একই অভিযানে তারা ওই স্থান থেকে চোরাই পথে আসা ৯ টি ভারতীয় গরু উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মালামাল ও কারবারির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com