রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ শহরে গাড়িচোরসহ ৩ পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা গাড়ি চোরের সদস্যসহ ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। তবে গাড়ি চোরের বিরুদ্ধে ১০টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গত শুক্রবার গভীর রাতে সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে এসআই সনক ও এএসআই হাবিবুর রহমানসহ একদল পুলিশ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। গাড়ি চোর হাবিব রিচি গ্রামের মহিব মিয়ার পুত্র। এ ছাড়া অপর দুইজন একই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে গাড়ি চুরিসহ আদালত থেকে বিভিন্ন মামলায় পরোয়ানা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিলো। গতকাল শনিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com