শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে পর্ণোগ্রাফি মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পর্ণোগ্রাফি মামলায় থানা পুলিশের অভিযানে মোঃ মামুন (২২) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামী মোঃ মামুন বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমংগল কান্দির মালেক মিয়ার পুত্র।
গত বছরের ২০ ডিসেম্বর মামলাটি দায়ের করেছেন বানিয়াচং উপজেলার একই ইউনিয়ন ও একই গ্রামের হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় জানা যায়, একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাদী পরে আলেম পরিবারকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে গ্রেফতার হওয়া আসামী মোঃ মামুন ও তার অপর সংঙ্গী মোঃ আমীন (২৩) পর্ণোগ্রাফি তৈরি করে। মামলার বাদী হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন ও তার স্ত্রীর ছবি ফটোশপের মাধ্যমে পর্ণোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে স্টীল ছবি ছাপিয়ে মোটা অংকের চাদা দাবী করে আসছিলো। বিভিন্ন স্থানে এ ধরনের পর্ণোগ্রাফি প্রচার করায় বাদীর স্ত্রী ৩ সন্তানের জননী গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়ে ছিলেন। বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ পেয়ে বানিয়াচং থানা পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য সচেষ্ট হন। গতকাল ১৯ জানুয়ারি বুধবার মামলার প্রধান আসামি মোঃ মামুনকে গ্রেফতার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাদীর এক আত্মীয় জানান, এলাকার একটি স্বনামধন্য আলেম পরিবারকে হেয়প্রতিপন্ন করতে অপরাধীরা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন পর্ণোগ্রাফি আইনে এক আসামী গ্রেফতারের কথা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com