মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ বাতিলের দাবিতে ভূমি কর্মকর্তাদের কালোব্যাজ ধারণ

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ বাতিলের দাবিতে হবিগঞ্জ জেলায় ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ অফিস করেছেন কালোব্যাজ ধারণ করে। গতকাল তারা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলার সকল উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ সোমবার থেকে কালোব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার নেতৃবৃন্দরা কালো ব্যাজ ধারণ করে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট কেন্দ্রীয় কমিটির সভার রেজুলেশনের কপি জমা দেন।
এ বিষয়ে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দরা বলেন, ভূমি অফিসে জনবল নিয়োগ ও ১৭-০৫-১৩ইং তারিখে প্রধানমন্ত্রীর স্বাক্ষরে অনুমোদিত হলে এ বিষয়ে সকল কার্যক্রম সম্পন্ন করে অর্থ মন্ত্রনালয় ৩০-০৫-১৩ইং তারিখে ১২৪নং স্মারকে প্রজ্ঞাপন জারি করেন যা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। তা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে কালোব্যাজ ধারণ করে অফিস করছি। এদিকে হবিগঞ্জ জেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাগণকে কালোব্যাজ ধারণ করে অফিস করতে দেখা গেছে। নেতৃবৃন্দরা বলেন, হবিগঞ্জ জেলায় ইউনিয়ন ভূমি অফিস রয়েছে ৩৭টি এবং অনেক পদ শূন্য রয়েছে। ২০১২ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার কারণে এই পদগুলোতে জনবল সংকট। ফলে কাজ করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে বলে জানান নেতৃবৃন্দরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com