বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রিচিতে ৪০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুই নং রিচি ইউনিয়নে ৪০০ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসাবে এই কম্বল বিতরণ করেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউপি’র সচিব জেসমিন আক্তার। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, সরকার করোনা পরিস্থিতিতে দেশজুড়ে সরকারি সহায়তা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারীর এই সংকট সুন্দরভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। সম্প্রতি করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে জীবন-জীবিকা পরিচালনার আহবান জানান। এ ছাড়া বছরের শুরুতেই রিচি ইউনিয়নবাসীর উন্নয়নে অর্ধকোটির বেশি টাকা অনুদান দিয়েছেন উল্লেখ করে আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এমপি আবু জাহির।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ¯’ানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগী নারী-পুরুষ হাত তুলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার ওয়াদা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com