বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে পলাতক আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশ সদস্য আহত

  • আপডেট টাইম সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পলাতক আসামী গ্রেফতার করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং থানাধীন ৪নং ইউপির অন্তর্গত কুন্ডেরপাড় ব্রীজ সংলগ্ন মোজাহিদ মিয়ার মুদি দোকানে। আহত এমসআই চিত্ত রঞ্জনকে বানিয়াচং সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বানিয়াচং থানা সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারী সাড়ে ৩ টার দিকে বানিয়াচং থানায় কর্মরত এএসআই চিত্ত রঞ্জন বিশ্বাস সংগীয় এএসআই মহসিন মিজিসহ বানিয়াচং থানাধীন ৪নং ইউপির অন্তর্গত কুন্ডেরপাড় ব্রীজ সংলগ্ন মোজাহিদ মিয়ার মুদি দোকানে অভিযান পরিচালনা করে জিআর-১৯৭/১৯ (বানি) ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি যাত্রাপাশা এলাকার শামসুউদ্দিন মিয়ার ছেলে জুয়েল ওরফে এহিয়া (২৫) কে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতার করে তার ১ হাতে হ্যান্ডকাপ লাগিয়ে অপর হাতে হ্যান্ডকাপ লাগানোর সময় আসামীর সহিত ধস্তাধস্তিতে এএসআই চিত্ত রঞ্জন নিচে পড়ে যায়। এ সময় ওই পুলিশ সদস্যের ডান অনামিকা আঙ্গুলের হাড় ফেটে যায়। গুরুতর আহতবস্থায় এএসআই চিত্ত রঞ্জনকে বানিয়াচং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি জুয়েল ওরফে এহিয়া থানা হেফাজতে আছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান আরো জোরদার করা হবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com