বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে অব্যাহতি

  • আপডেট টাইম শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দলীয় শৃংখলা ভঙ্গ ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করায় ৭ চেয়ারম্যান প্রার্থীকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুন নূর মানিক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই-এর যৌথ স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি প্রাপ্ত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- লামাতাসী ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী টেনু (৫নং লামাতাসী ইউপি), বাহুবল সদর ইউপি চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আজমল হোসেন চৌধুরী (৪নং বাহুবল সদর ইউপি), জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (১নং স্নানঘাট ইউপি), উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনায়েদ মিয়া (৭নং ভাদেশ্বর ইউপি), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক (৩নং সাতকাপন ইউপি), উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ আসকির মিয়া (৬নং মিরপুর ইউপি) ও আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে দলীয় শৃংখলা ভঙ্গ করে আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উল্লেখিত প্রার্থীদেরকে ৪৭/(ঠ) ধারা মোতাবেক সংগঠনের স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। তাদের স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে প্রেরণ করা হলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com