মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা ॥ সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্ঠা করায় সংঘর্ষে ১০ আহত হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের কৃপেশ দাশ ও একই গ্রামের প্রভাষক অজয় কুমার দাশের মধ্যে একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। পরে এ বিষয়েটি আদালত পর্যন্ত গড়ায়। আদালত এই জমিতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু গতকাল ১৩ জানুয়ারী, বৃহস্পতিবার বিকালে অজয় কুমার দাশ ১৪৪ ধারা জারিকৃত জমিটি চাষাবাদের জন্য প্রস্তুত করতে যান। এ সময় কৃপেশ দাশে আপত্তি জানালে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সৌরভ দাশ (২০), পংকজ কান্তি দাশ (৪০), রঞ্জিত দাশ (৪২), কৃপেশ দাশ (৪৫) অসীম কুমার দাশ (৩৫) অধীর দাশ (৬৫), অজয় কুমার দাশ (৪৪) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com