বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শহরের যানজট নিরসনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহনেওয়াজ মিলাদ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে ১১ টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের মধ্যবাজার, হাসপাতাল সড়ক, শেরপুর রোড, নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এ উচ্ছেদ অভিযান পরিচালনা কালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্ম্কর্তা শেখ মহি উদ্দিন হ্যান্ডমাইক দিয়ে দোকানদারকে তাদের নির্ধারিত স্থানের বাহিরে দোকানের আসবাবপত্র না রাখার অনুরোধ করেন। উক্ত নির্দেশনা অমান্য করলে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। বিভিন্ন যানবাহন কে সঠিক স্থানে গাড়ি পার্কিং নির্ধারিত থাকতে হবে । এ সময় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহম্মদ ডালিম আহমদ, নবীগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, নবীগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবল আলম সুমন, নবীগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দাল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বেলাল আহমেদ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন জনপ্রতিনিধি গণ প্রমুখ। উচ্ছেদ অভিযানে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
এসময় নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযান পরিচালনার করার আগের দিন শহরে মাইকিং করে জানিয়ে দিয়েছি। এ জন্য অনেক অবৈধ দখলদার তাদের মালামাল নিয়ে গেছেন। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হবিগঞ্জ-১ আসনের গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি বলেন, আধুনিক শহর গড়তে যানযট মুক্ত করতে হবে। আমি ইতিমধ্যে যানজট নিরসনে একটি বাইপাস সড়কের ব্যবস্থা করেছি। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে যানজট তৈরি করবে উপজেলা প্রশাসন জরিমানাসহ মালামাল বাজেয়াপ্ত করার জন উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রধান করেছি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com