বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের হাওরে কলেজ ছাত্রের লাশ

  • আপডেট টাইম বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪৯৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলার বাউসী গ্রামের নিকটবর্তী ঘুনার বন হাওর থেকে অসীম দাশ (২১) নামের এক বীর মুক্তিযোদ্ধার ছেলের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাউসী গ্রামের হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অসীম দাশ স্থানীয় বিবিয়ানা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। নিহতের বাবার নাম মুক্তিযোদ্ধা অবনী দাশ।
নিহত অসীমের বড় বোন জামাই হরেকৃষ্ণ দাশ জানান, সোমবার দুপুরে জমি চাষের উদ্দেশ্য বাড়ী থেকে পার্শ¦বর্তী ঘুনার বন হাওরে যায় অসীম দাশ। এরপর আর ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে বাউসী গ্রামের ঘুনার বন নামক স্থানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। বিকেলে লাশ উদ্ধার করে তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়।
এদিকে সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ও নবীগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com