বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের এক ব্যক্তির লাশ মাধবপুরে উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গির্জা লাল দাশ (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গির্জা লাল দাশ লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের দুর্জধন দাশের পুত্র। গতকাল বৃহস্পতিবার মনতলা স্টেশনের অদূরে রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এএসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃত দেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা জয়ন্তিকা এক্সপ্রেসের নীচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলতে পারছে না পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com