বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার ইমাম, মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, টিএলসিসি ও ডাব্লিউএলসিসি’র সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের পূর্বে মেয়র আলহাজ্ব জি, কে গউছ স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র বলেন সকলের ঐকান্তিক সহযোগিতার কারনে হবিগঞ্জ পৌরসভা উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তিনি অতীতের মতো ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ এ ধরনের সুন্দর আয়োজনের জন্য পৌর পরিষদকে ধন্যবাদ জানান। ইফতারের পূর্বে পরিচালিত মোনাজাতে হবিগঞ্জ পৌরসভার নাগরিকদের সুন্দর ও সুখী জীবন তথা দেশের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মেয়র পবিত্র ওমরাহ পালনে যাওয়ার প্রাক্কালে সকলের দোয়া কামনা করেন। অনুষ্ঠানে পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও মোঃ মাহবুবুল হক হেলাল। এছাড়াও পৌরসচিব নুর আজম শরীফসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com