রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে আবারো ট্রেনে ঢিল ॥ চালক আহত

  • আপডেট টাইম শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা স্টেশনের উত্তর দিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় ট্রেনের চালক তৌহিদুর মোরসালিন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৭টা দিকে এঘটনা ঘটে। মনতলা ষ্টশন মাষ্টার ফরশ আলী শিকদার জানান, বুধবার রেল পথ দিয়ে যাওয়ার সময় ষ্টেশনের উত্তর দিকে ৪৪নং ব্রীজ এলাকায় কে বা কারা ১০/১২ বছরের আট-দশজন কিশোর পাথর দিয়ে ট্রেনের ইঞ্জিলে ডিল ছুড়ে। এ সময় চালক তৌহিদুর মোরসালিন জানালা দিয়ে মাথা বের করে ঘটনা পর্যবেক্ষণ এর সময় একটি ঢিলটি চালক তৌহিদুর মুরসালিন এর কপালে এসে লাগে। এতে চালক রক্তাক্ত আহত হন।
পরে মনতলা ষ্টেশনে ট্রেন থামিয়ে আহত ট্রেন চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চালক ট্রেন নিয়ে গন্তব্যে চলে যায়। শায়েস্তাগঞ্জ রেল পুলিশের ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে রেল পুলিশ ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার দুপুরে মনতলা রেলষ্টেশন এলাকায় রেল পুলিশ একটি সচেতনতা মুলক সভা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তকরে ঘটনার সঙ্গে জড়িত কে বের করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com