বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তেঘরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনু মিয়াকে রামপুর বাজার কমিটির বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ আনু মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। রামপুর বাজার কমিটির উদ্যোগে তাকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। একই সাথে বাজার কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান শেখ জামাল মিয়া হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়। গতকাল রাত ৮টায় রামপুর বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি মোঃ সেকুল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান শেখ জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং তেঘরিয়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ আনু মিয়া। বক্তব্য রাখেন বাজার কমিটির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক ইউসুফ মিয়া, আলহাজ্ব আব্দুর রউফ মাস্টার, সাবেক মেম্বার বিশিষ্ট মুরুব্বী বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর হোসেন, গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হিরাজ মিয়া, আক্তার মিয়া, ইউনূছ মৌলভী, সাবেক সেনা সদস্য লিলু মিয়া, রামপুর ইসলামী ফাউন্ডেশনের সভাপতি সালাউদ্দিন, ব্যবসায়ী তুহিন মিয়া, হিরেন্দ্র দাস, সত্য রঞ্জন দাস, মোঃ রশিদ মিয়া, রুমন মিয়া, মোহন মিয়া, বকুল মিয়া, গোলাপ মিয়া, মনির মিয়া, মিজান মিয়া, বিজয় ভূষণ, কামরুল ইসলাম, হেলাল মিয়া প্রমূখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- আনু মিয়া তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন করেননি। আমরা ইউনিয়নবাসী প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আনু মিয়া ইউনিয়নের জনগণের সুখ দুঃখে আজীবন পাশে থাকবেন। সভায় বিদায়ী চেয়ারম্যান আনু মিয়া মিয়া বলেন- মৃত্যুর আগ পর্যন্ত ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাবেন। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান আনু মিয়া ও রোটারিয়ান শেখ জামাল মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com