বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা বিএমএ সাংগঠনিক সম্পাদক ডাঃ জাবেরের পিতার আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএমএ সাংগঠনিক সম্পাদক ডাক্তার সৈয়দ এম আবরার জাবেরের বাবা প্রাক্তন শিক্ষক সৈয়দ আব্দুল ওয়াদুদ ইন্তেকাল করেছেন। তিনি মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সকাল তার লাশ হবিগঞ্জ শহরের ঈদগাহস্থ রোডের বাসায় নিয়ে আসলে তাকে শেষবারের মত দেখার জন্য মরহুমের আত্মীয় স্বজনসহ এলাকার লোকজন ভীড় জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর মরহুমের নিজ গ্রাম হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের সাহেব বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে ডাক্তার সৈয়দ এম আবরার জাবেরের পিতা সৈয়দ আব্দুল ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও ডাক্তার জাবের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com