বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শেকড়ের সন্ধানে ভারতের মণিপুর থেকে আগত পাঙাল প্রতিনিধি দলের হবিগঞ্জ ও তরফ পরিদর্শন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইম্পাল, মণিপুরি, ভারত থেকে আগত পাঙাল প্রতিনিধি দলের সদস্যগণ গত মঙ্গলবার হবিগঞ্জ শহর এবং প্রাচীন তরফের রাজধানী খ্যাত সুলতানসি ও লস্করপুর পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন জনাব, এস. এম জালাল, সভাপতি, অমুকক, (মণিপুর) জনাব নাসির খান ইমাম, সমাজকর্মী(মণিপুর), জনাব মিরাজ শাহ করি, মিডিয়া ব্যক্তিত্ব ও অ্যংকর মামি টিভি,(মণিপুর)। বাংলাদেশ থেকে সফরসঙ্গী ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) জনাব নুরুল ইসলাম, কমলগঞ্জ নিবাসী লেখক, গবেষক, জনাব হাজী মোঃ আব্দুস সামাদ, লেখক, গবেষক, জনাব সাজ্জাদুল হক স্বপন, লেখক ও নাট্যকার জনাব সিদ্দিকী হারুন, লোক গবেষক ও মরমিয়া সম্পাদক গৌতম চন্দ্র দাশ প্রমুখ ।প্রতিনিধি দল সংশ্লিষ্টদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ও প্রতœবস্তু পরিদর্শনসহ প্রতœবস্তুর নমুনা জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে নিয়ে যান। উল্লেখ্য যে, বিভিন্ন ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় ১৬০৬ খ্রিঃ দিকে তরফ থেকে প্রায় এক হাজার সৈন্য মণিপুর আক্রমনের উদ্দেশ্যে গমন করেছিলেন। পরবর্তীতে সমঝোতা হলে অনেকেই সেখানে স্থাায়ীভাবে বসবাস করে মণিপুরি মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে উদ্ভব হয় মণিপুরি মুসলিম সম্প্রদায়ের। বাংলা অঞ্চল থেকে গিয়েছিলেন বলে বাঙাল শব্দের মণিপুরি ভাষান্তর পাঙাল অনুযায়ী এই সম্প্রদায় পাঙাল নামে পরিচিতি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com