বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪
  • ৬৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যেগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ গতকাল বুধবার ঝাকজমকপুর্ণ ভাবে পালিত হয়েছে। প্রথমেই বিভিন্ন শ্লোগান দিয়ে একটি র‌্যালী শহরের গুরুত্বপুর্ন স্থান প্রদক্ষিন করা হয়। পরে উপজেলা পুকুরে মাছের পোনা ছাড়া হয়। এর পর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও হ্যাচারী কর্মকর্তা মোঃ আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com