মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেছে লম্পট ॥ থানায় মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সুবিদপুরে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেছে লম্পট। বিষয়টি ধামাচাপা দিতে এলাকায় সালিস বিচারের মাধ্যমে রফাদফা করার চেষ্টা করেছে কতিপয় প্রভাবশালীরা। কিন্তু এতেও কোন সুরাহা না হওয়ায় নিরূপায় হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতার পিতা।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গ্রামের কিশোরী কন্যা (১৮) কে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায় একই গ্রামের আনার মিয়ার পুত্র রুবেল মিয়া (২২)। বিষয়টি এলাকায় জানাজানি হলে এক শ্রেণীর প্রভাবশালীরা এটিকে ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে। বিয়েসহ বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে কোন সুরাহা না হওয়ায় গত মঙ্গলবার লাখাই থানায় মেয়ের পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে লাখাই থানার এসআই মশিউরসহ একদল পুলিশ কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পর থেকে লম্পট রুবেল মিয়া আত্মগোপন করেছে। পুলিশ জানায়, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com