সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলামের ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চৌধুরী মইজুল (৭৩) গত বুধবার রাত সাড়ে আটটায় অসুস্থতা ‘জনিত কারনে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন সাথী সহযোদ্ধা রেখে মারা যান। গতকাল বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায? নিজগ্রাম কসবা প্রাইমারী স্কুল মাঠে মাইদুল ইসলামের জানাযায় গ্রামবাসী ছাড়াও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ অংশ নেন। জানাযার নামাজের পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নঈম উদ্দীন ও মরহুমের বড় ছেলে। এদিকে রাষ্ট্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগন্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী ও দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন। পুষ্পস্তবক অর্পণের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চৌধুরী কে গার্ড অব অনার প্রদানের পাশাপাশি সশস্ত্র সালাম প্রদান করে সম্মান প্রদর্শন করে। পরে তাঁকে কসবা গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-১. নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com