বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা ॥ নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না-জেলা প্রশাসক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ ॥ মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে আচরণ বিধি অবহিতকরণ ও আইন- শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না, এবং ব্যালেট পেপারে দিকে কেউ হাত দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃখলা বাহিনী দেওয়া হবে। কোন অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, মাধবপুর চুনারুঘাটে সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, রিটার্নিং কর্মকর্তা মোঃ আল মামুন,আব্দুস সাত্তার বেগ, আশরাফ আলী, মোঃ আজহারুল ইসলাম, মোঃ শাহ আলম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com