বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে সংঘর্ষে ঘটনায় ৪শ’ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ লাখাইয়ে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাখাই থানার এসআই শুভ চন্দ্র সাহা বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে আরও ৩/৪শ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ওই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সলের (মোটরসাইকেল প্রতীক) পক্ষে একটি মিছিল বের করা হয়। একই সময় অপর স্বতন্ত্র প্রার্থী সালা উদ্দিন সুমনের (চশমা প্রতীকের) পক্ষে আরও একটি মিছিল বের করে তার সমর্থকরা। উভয় মিছিল মুখোমুখি হলে তারা উত্তেজিত হয়ে উঠে। তখন তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিসহ ৯ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। যেহেতু এ উপজেলায় ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন তাই তারা আহত অবস্থায় থেকেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com