বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সামিউর রহমান সামির মৃত্যুতে জেলা যুবলীগের শোক সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের ছেলে সামিউর রহমান সামির রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর টাউন হলে এ শোকসভার আয়োজন করে জেলা যুবলীগ।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের সঞ্চালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপ দপ্তর সম্পাদক দ্রুব জ্যোতি দাশ টিটু, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান প্রমুখ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা মাওলানা তৈয়বুর রহমান। শুরুতেই সামির বিদেহী আত্মার মাগাফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও পরবর্তীতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com