সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আগামীকাল দেশে আসছেন স্কটিশ পার্লামেন্টের সদস্য হবিগঞ্জের কৃতিসন্তান ফয়সল চৌধুরী এমবিই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ যুক্তরাজ্যের স্কটিশ পার্লামেন্টের সদস্য, হবিগঞ্জের কৃতি সন্তান ফয়সল চৌধুরী এমবিই এমএসপি এক ব্যক্তিগত সফরে আগামী ২২ ডিসেম্বর বুধবার বাংলাদেশে আসছেন। ফয়সল চৌধুরী সফরকালীন সময়ে রাষ্ট্রপতি এডঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও ঢাকা, সিলেট, হবিগঞ্জ এর বিভিন্ন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। ফয়সল চৌধুরী প্রথম বাঙ্গালী স্কটিশ পার্লামেন্ট মেম্বার এবং কারেন্ট স্যাডু মিনিষ্টার অব কালচারাল, ইউরোপ এন্ড ইন্টারন্যাশনাল এপেরার্স, মেম্বার সোশ্যাল জাষ্টিজ এন্ড সোশ্যাল সিকিউরিটি কমিটি এন্ড চেয়ার অব ক্রস পার্টি গ্রুপ অব বাংলাদেশ এট দ্য স্কটিশ পার্লামেন্ট। উল্লেখ্য, কিছুদিন আগে স্কটল্যান্ড এর গ্যাসগো তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনে আসলে ফয়সল চৌধুরীর আমন্ত্রণে স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন করেন। এসময় ফয়সল চৌধুরীকে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com