বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে ৩৮ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

  • আপডেট টাইম শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে ৮ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৯ জন সাংবাদিক মনোনয়নপত্র ক্রয় করেছেন। এ সময় সাংবাদিকদের মধ্যে মনোনয়নপত্র বিতরন করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ শওকত আলী। তফশীল অনুযায়ী ১৯ ডিসেম্বর ১১-০২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। ওই দিনই বেলা ২-৩টা পর্যন্ত বাছাই। ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com