সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জগদীশপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভায় বক্তারা ॥ উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অণুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসাইন শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, আওয়ামীলীগ নেতা সৈয়দ গিয়াসুল হোসাইন ফারুক, জগদীশপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সৈয়দ ইমরোল হোসাইন রাসেল, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর শাহজাহান, জামাল সর্দার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ৫ জানুয়ারী জগদীশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার মার্কা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ জন্য সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জগদীশপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম?্যান প্রার্থী সৈয়দ ইমরোল হোসাইন রাসেল বলেন, আমি জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। আমাকে শুধুমাত্র একবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। তিনি আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের নিকট আহ্বান জানান। অণুষ্ঠানে আওয়ামীলীগসহ, এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com